রঙ্গরস

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

আজীবন মরুভূমিতে বসবাস করেছে এমন এক তরুণ শহরে এল বেড়াতে তার এক শহুরে বন্ধুর বাড়িতে। সে কখনো তার জীবনে ট্রেন বা ট্রাক দেখেনি। তো সে যখন একটা ট্রেনলাইন অতিক্রম করছিল তখন একটা ট্রেন ছুটে আসছিল। ট্রেনটা হুইসেল দিল। তরুণটি বুঝতে পারল না কেন হুইসেল দিচ্ছে তারপর যথারীতি ট্রেন তাকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিল বাইরে। দ্রুত তাকে হসপিটালে নেওয়া হলো। সৌভাগ্যবশত তার তেমন কিছু হয়নি; বুকের পাঁজর ভেঙেছে একটা আর দুএক জায়গায় ছিলেছে মাত্র। দুদিন সে হসপিটালে থেকে সুস্থ হয়ে ফিরে গেল বন্ধুর  বাসায়।

তো বন্ধুর বাসায় কিচেনে মাংস রান্না হচ্ছিল। প্রেসারকুকারে হুইসেলের মতো শব্দ হতেই সেই মরুভূমির তরুণ একটা বেসবল ব্যাট নিয়ে ছুটে এসে ভয়ঙ্কর এক বাড়ি দিয়ে চুরমার করে দিল প্রেসারকুকার! তার বন্ধু ছুটে এসে বলল, ‘এটা কী করলে তুমি?’ উত্তরে সে বলল, ‘এসব ভয়ঙ্কর জিনিস ছোট থাকতেই ধ্বংস করে দেওয়াই উচিত।’