শিবালয় (মানিকগঞ্জ): প্রায় সাত কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ আরিচা-জাফরগঞ্জ সড়কটির বিভিন্ন অংশ ভেঙেচুরে গেছে। বিশেষ করে নিহালপুর গ্রামের কাছে রাস্তা ভেঙেছে বেশি। এলজিইডির অধীন এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক বাস-ট্রাক, পিকআপ, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায় এবং তখন সড়কের গর্তে যানবাহনের চাকা আটকে প্রায়ই ছোটো-বড়ো দুর্ঘটনা ঘটে। রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় দুর্ঘটনার সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেওতা ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের ইত্তেফাককে জানান, বিষয়টি উপজেলা এলজিইডি বিভাগের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে —বাবুল আকতার মঞ্জুর
