আদালতে হত্যার দায় স্বীকার করলো ঘাতক আব্বাস

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে শ্যালিকা ও দুই মেয়েকে হত্যার ঘাতক আব্বাস মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে ওই জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগের দিন বৃহস্পতিবার সকালে হত্যাকাণ্ডের পর বিকেলেই সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি ও পুলিশের একটি টিম। রাতেই ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত গৃহবধূ নাজমিন বেগমের স্বামী সুমন মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক জানান, আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আব্বাসকে চর-থাপ্পর দেওয়ার পূঞ্জীভূত ক্ষোভ থেকেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে জানায়। বৃহস্পতিবার সকালে একটি ধারালো ছোড়া নিয়ে ফ্ল্যাটে যায়। প্রথমে সুমনের স্ত্রী নাজমিন ও তার দুই কন্যা সন্তান নুসরাত ও সায়মার গলা কেটে হত্যা করে। এ সময় চিৎকার চেচামেচি করলে তার নিজের মেয়ে প্রতিবন্ধি সুমাইয়াকেও ছোড়া দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। 

আরও পড়ুন: ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন, অনিশ্চিত

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই মো. কামাল হোসেন জানান, ৩ খুন মামলার আসামি আব্বাস দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।   

ইত্তেফাক/কেকে