জামালপুরের মেলান্দহে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কামদেববাড়ি রাস্তার পাশে ধানক্ষেতে পলিথিনে মোড়ানো লাশটি ছিল।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কামদেববাড়ি রাস্তার পাশে ধানক্ষেতে পলিথিনে মোড়ানো শিশু সদৃশ বস্তু দেখতে পান লোকজন।পরে তারা খুলে মৃত নবজাতক দেখতে পায়।খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে শত শত লোকজন ভীড় করতে থাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম খান।
ইত্তেফাক/এমআরএম
