রাঙামাটিতে অটোরিকশা উল্টে নিহত ১

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩১

রাঙামাটি শহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে মো. ফারুক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন শিশুসহ চারজন। শুক্রবার রাতে শহরের যুব উন্নয়ন অধিদফতর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাত নয়টার দিকে অটোরিকশাটি সড়কে উল্টে গেলে পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক নিহত হন।

ইত্তেফাক/এএম