গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় মিলন মিয়া (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও উজ্জল চন্দ্র সরকার (৩০) নামে অপর এক আরোহী আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের জামতলা রাইচ মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১
মিলন মিয়া সাদুল্লাপুর উপজেলার বুজরুক পাটানোছা গ্রামের আনিছুর রহমানের ছেলে ও আহত উজ্জল চন্দ্র সরকার একই উপজেলার তরফবাজিত গ্রামের চন্দ্র কিশোর সরকারের ছেলে। তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ চন্দ্র রায় জানান, মিলন ও উজ্জল পলাশবাড়ী থেকে মোটরসাইকেলযোগে গাইবান্ধা আসার পথে ওই এলাকায় বিপরীতমূখি একটি ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে উজ্জল ছিটকে সড়কে পরে যায়, আর মোটরসাইকেল চালক মিলন ছিটকে গিয়ে ওই ট্রাকের পিছনের চাকায় নীচে পরে মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মিলন মারা যায়।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। কিন্তু ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
ইত্তেফাক/এমআরএম
