মাগুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সঙ্গে পিকআপ ভ্যান ধাক্কা দিলে এর চালক নয়ন মিয়া (৪৩) নিহত হন। শনিবার সকালে জেলার ওয়াপদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নয়ন মিয়া পারনান্দুয়ালী গ্রামের পূর্ব মুন্সিপাড়ার রউফ মিয়ার ছেলে।
আরও পড়ুন: শ্যামনগরে মাটির নিচ থেকে অস্ত্র- গুলি উদ্ধার
পুলিশ জানায়, নয়ন মিয়া পিকআপ ভ্যান চালিয়ে আসার পথে মাগুরা ফরিদপুর সড়কের জেলার ওয়াপদা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
ইত্তেফাক/এমআরএম
