লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি বাজারে ধানের স্লিপ না দেয়াকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম (৪৮) নামে একজনকে কালীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাকুচি বাজারে সংঘটিত ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দিনের কাছ থেকে সরকারি গুদামে ধান দেয়ার জন্য স্লিপ চেয়ে ব্যর্থ হন খালেকুজ্জামান মৌসুম। আজ শনিবার সকালে মফিজ উদ্দিন লোহাকুচি বাজারে এলে মৌসুম ও তার দুই ভাই তাকে আক্রমণ করে। এ সময় মফিজ মেম্বারের ভাই আব্দুর রহিম বাধা দিতে এগিয়ে এলে সবাই মিলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আব্দুর রহিমকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম
