কাওছার মজুমদার
পরশুরাম, ফেনী
v বন্ধু যখন বর হয়।
—বন্ধুবর
v বন্ধুরা বিপদে পাশে থাকে না কেন?
—বন্ধুদের চেঁচামেচিতে বিপদ উপভোগে যাতে ব্যাঘাত না ঘটে!
v বন্ধু কাছ থেকে খাবার চাওয়ার শৈশব-তারুণ্য
শৈশবে :বন্ধু তুই না ভালো! আমারেও এট্টু দেও!
তারুণ্যে :হ্যাপি বার্থ ডে! দোস্ত, ট্রিট চাই!
v
বন্ধুত্ব বাতিলের একাল-সেকাল
সেকালে :পরস্পর কনিষ্ঠ আঙুলে কাটাকাটি করে, ‘আজ থেকে তোর সাথে কাট্টি!’
একালে :শালা, এইবার তোরে ব্লক দিছি! বুঝ মজা!
v ‘বিপদের বন্ধু’ কাকে বলে?
—যার কাছে রাত বারোটায় বিকাশ থেকে লোড পাওয়া যায়।
v ‘খাঁটি বন্ধু’ কে?
—রেস্টুরেন্টে যে বন্ধুদের কাছে মানিব্যাগের অবস্থা গোপন রাখে না। যথাসম্ভব বিল পরিশোধ করে।
