হুমায়ুন আবিদ
মফিজ মিয়া ফেসবুক খুলে বন্ধু করে অ্যাড
কয়টা মেয়ে বন্ধু জুটল লিখে ভরে প্যাড।
প্রোফাইল পিক অন্যের দিয়ে বয়স দিল বিশ
বুড়ো বলে কেউ না যেন করে না ফিসফিস।
রিতা মিতা গীতা সীতা আরো নুর জাহান
সবাইকে সে বন্ধু ভেবে করতে চায় যে ফান।
হঠাত্ একদিন মেসেঞ্জার গীতা বলে হ্যালো
গীতার হ্যালোয় মফিজ মিয়া সুখের পরশ পেল।
সেই না থেকে গীতার সাথে দিনে রাতে চ্যাট
দুই এক ঘণ্টা চ্যাট না করলে মফিজ সাজে ম্যাড।
সম্পর্কটা দিনে দিনে গভীর যখন হলো
গীতা বলে হাতিরঝিলে দেখা করি চলো।
হাতিরঝিলে গেল মফিজ মুখোশ পরে মুখে
গিয়ে দেখে বন্ধুর মেয়ে গীতা ঘুরে সুখে।
গীতার দেখা পেয়ে মফিজ ফিরে এসে ঘরে
তওবা করে খোদার নামে দু হাতে কান ধরে।
সেই না থেকে মফিজ মিয়া ফেসবুক করে বন্ধ
ডিজিটালের রং-তামাশায় আর না সাজে অন্ধ।
তাঁতীসুতা, শ্রীপুর, গাজীপুর
