বন্ধু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৪

 

হাসান ইকবাল

 

ভার্চুয়ালে বন্ধু আমার

হাজার পাঁচেক মাত্র,

ফ্যান ফলোয়ারের সংখ্যাটাও

শুনলে জ্বলবে গাত্র।

 

কলমি যুগের পত্রমিতা

ছিল সহজ সরল,

ছিল না তো মনের ভিতর

ফরমালিনের গরল।

 

মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে

আসত আগে চিঠি,

বুক ভরা তার ভালোবাসা

অশ্রু সজল দিঠি।

 

আজকে যত সস্তা আবেগ

বদলে গেছে চিত্র,

আসুন সবাই আগের মতো

হই যে সবার মিত্র।

ঠিকানাবিহীন