আব্দুল মালেক জাগরণী
কৈশোরেতে বন্ধু ছিল
কমছে হলেও শ’ খান
মধ্যবেলায় এসে দাঁড়ায়
হাতে গোনা ক’ খান!
বন্ধু হলো অবশেষে
আমার বড় নানা
নানা আমার হামবড় বীর
কাঠবিড়ালির ছানা!
ছুটছি আমি নানার পিছু
নানা আমার কানা
তার জীবনে বই পড়েছেন
হয়তো হাজার খানা!
নানা আমার মস্ত গায়ক
ছড়াছবির ব্যস্ত নায়ক
তাইরে-নাইরে না না
তার মুখেতে আগুন ছোটে
জেতে নানা বিপুল ভোটে
কিন্তু নানা কানা!
কেন জেতে বলি শুনুন
নানার আছে গ্যাং
চিংড়ি-পুঁটি, ব্যাঙ
কেউ জানে না নানার আছে
ভাঙা দুটো ঠ্যাঙ!
আমার নানা মস্ত ফানুস
থুক্কু মানুষ!
গাঁও গেরামের সবাই চেনে
চিন রাশিয়া নানার কাছে
ডলার ঢেলে বুদ্ধি কেনে!
ভাবছ যাহা এই ঘটনা
মোটেও কিন্তু তা না
আস্ত গাড়ল মস্ত বোকা
রামছাগলের ছানা
আমার বন্ধু নানা!
পাড়ুয়া, কোম্পানীগঞ্জ,
সিলেট
