কুকুর খেয়েই কেটে পড়ে
নেয় না কিছু সাথে
কুকুর প্রভুভক্ত, কুকুর
পাহারা দেয় রাতে।
মালিক বাড়ি ফিরে এলে
আনন্দে লেজ নাড়ে
প্রভুর জন্য প্রয়োজনে
জীবন দিতে পারে।
মানুষ তবু কুকুরকে খুব
তুচ্ছ মনে করে
এত খাবার সাবাড় করেও
ব্যাগেও কিছু ভরে।
কুকুর বলে গালি ছোড়ে
পরস্পরের প্রতি
এখন বোঝ কার কতোটা
হয়েছে উন্নতি।
