রঙ্গরস

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬

এক লোক তার পছন্দের একটা গাড়ি কিনতে গেছে এক গাড়ির দোকানে।

—আমি লেটেস্ট মডেলের একটা জাগুয়ার কিনতে চাই।

—সেক্ষেত্রে আপনাকে দু বছর পরে খোঁজ নিতে হবে।

দুদিন পর সেই লোক আবার এল।

—ভাই কিছু মনে করবেন না দু বছর পর ঠিক কোন সময়টায় এলে আমি গাড়িটা পাব?

—দু বছর পর এই মাসের প্রথম সপ্তাহের বুধবারে এলেই চলবে।

—ওহ অনেক ধন্যবাদ।

দুদিন পর সেই লোক আবার এল।

—আচ্ছা ভাই কিছু মনে করবেন না আরেকটু বিরক্ত করছি আপনাকে, দু বছর পর এই মাসের প্রথম বুধবার কখন আসব সকালে না বিকালে?

গাড়ি বিক্রেতা বিরক্তি চেপে বলল, বিকালে এলেই চলবে।

—ওহ খুব বাঁচা বেঁচে গেলাম ভাই, ঐ দিন সকালে আবার আমার পানির মিস্ত্রি আসার কথা।