এই হাসি আর দেখবেনা কেউ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার কান্দাপৌলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। 

নিহত মাসুম (৫) কান্দাপৌলী গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে ও আবু বক্কর (৩) আমিনুল ইসলাম বিল্টুর ছেলে। ওই দুই শিশু সম্পর্কে আপন চাচাতে ভাই।

আরও পড়ুন: রিফাত হত্যা: ৮ আসামির বিরুদ্ধে ১৬ মামলা, ১৭ আলামত আদালতে দাখিল

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের কালীগঙ্গা নদীর পাশে ওই দুই ভাই খেলতে পানিতে নামে। হঠাৎ তারা ডুবে যায়। পরে এলাকবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।  ততক্ষণে নিশ্চুপ হয়ে গেছে মাসুম ও বক্কর।

ইত্তেফাক/অনি