স্পোর্টস রিপোর্টার
কাতারে অনুষ্ঠানরত এএফসি অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবলের গ্রুপ পর্বের বাছাইয়ে আজ সন্ধ্যায় ৭টায় শেষ ম্যাচে বাংলাদেশে লড়াই করবে ইয়েমেনের বিপক্ষে। শনিবার রাতে বাংলাদেশ ৩-০ গোলে ভুটানকে হারায়। প্রথম ম্যাচে কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ইয়েমেন ১০-০ গোলে হারিয়েছে ভুটানকে। কাতার এবং ইয়েমেন গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে রয়েছে। আজ কাতার ও ভুটান এবং বাংলাদেশ ও ইয়েমেনের খেলার পর হিসাব চূড়ান্ত হয়ে যাবে।
