ব্রাজিল দলে ফিরলেন জেসাস

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

 স্পোর্টস ডেস্ক

গ্যাব্রিয়েল জেসাস দুই মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিল দলে ফিরেছেন। আগামী মাসে নাইজেরিয়া ও সেনেগালের বিপক্ষে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে তিনি ছাড়াও আছেন নেইমার, রবার্তো ফিরমিনোদের মতো তারকাও।

গেল জুলাইতে কোপা আমেরিকার ফাইনালের ৭০তম মিনিটে রেফারির প্রতি অশোভন আচরণের দায়ে লালকার্ড দেখেন জেসাস। সেই ঘটনার জেরে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনবেমল তাকে আন্তর্জাতিক ফুটবল থেকে দুই মাস নিষিদ্ধও করে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেন জেসাস।

তার ফেরার ফলে দলে জায়গা হারিয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। গেল মাসে পেরুর বিপক্ষে ১-০ গোলে হারা প্রীতি ম্যাচে অভিষেক হয়েছিল তার।

লা লিগায় অ্যাথলেটিকোর মাদ্রিদের হয়ে খেলা ২১ বছর বয়সী ডিফেন্ডার রেনান লোদি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। দলটিতে নতুন মুখ আছে আরও দুটি। খেলোয়াড় দুজন হলেন অ্যাথলেটিকো প্যারানায়েনসে গোলরক্ষক সান্তোস ও গ্রেমিওর মিডফিল্ডার মাথিয়াস হেনরিক। আগামী ১০ ও ১৩ অক্টোবর সিঙ্গাপুরে যথাক্রমে সেনেগাল ও নাইজেরিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিল স্কোয়াড :

গোলরক্ষক :এডারসন, ওয়েভারটন, সান্তোস।

ডিফেন্ডার :দানি আলভেস, ডানিলো, অ্যালেক্স সান্দ্রো, রেনান লোদি, থিয়াগো সিলভা, মারকিনিয়োস, এডার মিলিটাও, রডরিগো কাইয়ো।

মিডফিল্ডার :ক্যাসেমিরো, আর্থার, ফাবিনহো, মাথিয়াস হেনরিক, ফিলিপ কুটিনহো, লুকাস পাকুয়েটা।

স্ট্রাইকার :এভারটন, ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা, রিচারলিসন, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস।