বরিশালে নাগরিক তথ্য সংগ্রহ অভিযান উদ্বোধন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫

বরিশাল অফিস

বরিশালে নাগরিকদের কাছে গৃহকর্মী, ড্রাইভারসহ ১৭ ধরনের তথ্য চেয়েছে পুলিশ। শনিবার কেন্দ্রীয় শহিদ মিনারে এ তথ্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

উদ্বোধনের পর সেখান থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে অশ্বিনী কুমার হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তথ্য সংগ্রহ অভিযান কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং নাগরিক তথ্য ফরমে ১৭ ধরনের তথ্য চাওয়া হয়েছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন। তিনি বলেন, এর মধ্যে বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়ার ব্যক্তিগত তথ্য, পরিবারের সদস্যদের তথ্য, গৃহকর্মী এবং ড্রাইভারের তথ্য উল্লেখযোগ্য। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনারসহ উপ-পুলিশ কমিশনাররা বক্তব্য রাখেন।