হত্যার বিচার দাবিতে বীরগঞ্জে মানববন্ধন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে শনিবার দুপুরে মো. মাজাহারুল ইসলাম মিলন (৩৫) হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. নুরিয়াস সাঈদ সরকার, প্রভাষক জিয়াউর রহমান জিয়া, নিহতের পিতা মো. আব্দুস সাত্তারসহ আরো অনেকে। বক্তারা তাদের বক্তব্যে অভিযুক্ত খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারের ছেলে ও কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় কর্মরত ব্র্যাক সমিতির কর্মী মো. মাজাহারুল ইসলাম মিলন (৩৫) বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।