হাটহাজারীতে অর্ধগলিত লাশ উদ্ধার!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৭

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

হাটহাজারীতে নাম পরিচয়বিহীন (৩০) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সফিনগর গ্রামের তৈল্যবিলের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাংগীর জানান, ধারণা করা হচ্ছে ছয়/সাত দিন পূর্বে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।