একাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভাণ্ডারিয়ায় জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:৫৩

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার। মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা ১২৮-পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসন।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামালের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ খলিলুর রহমান খলিল, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপি উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, জেপি নেতা মোঃ শফিকুল আলম খোকন সিকদার, মেজবা উদ্দীন আরিফ জোমাদ্দার, জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ মনির সরদার, যুগ্ম আহ্বায়ক মোঃ বাহাদুর সরদার, ছাত্র সমাজের সাবেক সভাপতি মোস্তফা সিকদার, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকনসহ জেপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।