রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
রাঙ্গাবালীতে শুক্রবার রাতে মাছ ধরার সময় ট্রলার থেকে পড়ে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। তার নাম পারভেজ খান। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার চালিতাবুনিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. রানা হাওলাদার বলেন, ঐ রাতে পারভেজ খান তার মালিকানাধীন ট্রলারে দুই জেলেকে নিয়ে ডিগ্রি নদীতে মাছ শিকারে যায়। কিন্তু হঠাত্ ট্রলার থেকে পানিতে পড়ে যাওয়ার শব্দ শুনতে পায় দুই জেলে। তাত্ক্ষণিক তারা পারভেজকে নদীতে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু পায়নি। রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, এক জেলে নিখোঁজের খবর শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।
