মেলান্দহে নবজাতকের লাশ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

জামালপুর সংবাদদাতা

মেলান্দহে শনিবার সকালে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কামদেববাড়ি রাস্তার পাশে ধানখেতে পলিথিনে মোড়ানো ঐ নবজাতকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। থানার ওসি রেজাউল করিম খান নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।