গৃহবধূ ধর্ষণ যুবক আটক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির মহালছড়িতে দৃষ্টি প্রতিবন্ধী এক গৃহবধূ ধর্ষণে রতন ত্রিপুরা (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রতন ত্রিপুরা যৌথ খামার ত্রিপুরাপাড়ার সুখেন্দু ত্রিপুরার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকাল সাড়ে ৫টায় দৃষ্টি প্রতিবন্ধী ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে রতন ত্রিপুরা ধর্ষণ করে পালিয়ে যান। পরে  ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ গিয়ে রাত সাড়ে ১০টার দিকে তাকে তার বাড়ি থেকে আটক করে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় থানায় এসে আটক রতন ত্রিপুরার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভিকটিমের শ্বশুর। আসামি রতন ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলহাজতে এবং  ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।