যশোর অফিস
এইচএসসি পরীক্ষার একই খাতায় বিভিন্ন রকম হাতের লেখা থাকায় খুলনা ও সাতক্ষীরার তিনটি কলেজের ২৭ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। যশোর শিক্ষাবোর্ডে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফল স্থগিত থাকা খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী আরকেবিকে কলেজিয়েট স্কুল কেন্দ্রের তিন প্রতিষ্ঠানের ঐ পরীক্ষার্থীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
