নর্থসাউথ ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

বেসরকারি পর্যায়ে উচ্চ শিক্ষার পথপ্রদর্শক নর্থসাউথ ইউনিভার্সিটিতে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ‘ফল ২০১৯’ সেমিস্টারের নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। উচ্চ শিক্ষার শুরুতেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি অনুষ্ঠানে অংশ নেন নবীন শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং সেই সঙ্গে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিশেষ অতিথি ছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান বলেন, নর্থসাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে নিজেদের যোগ্যতায় একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। -প্রেস বিজ্ঞপ্তি