ঘুমের ওষুধের ক্ষতিকর দিক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

ডা. সঞ্চিতা বর্মন

সাধারণত রোগীদের ঘুমের সমস্যা দূর করতে চিকিত্সকরা ঘুমের ওষুধের পরামর্শ দিয়ে থাকেন। মানসিক চাপ, অবসাদ, দুশ্চিন্তা কিংবা কোনো স্বাস্থ্যজনিত সমস্যা থাকলে চিকিত্সক ঘুমের ওষুধ দেন। কিন্তু নিয়মিত ঘুমের উদ্দেশ্যে এই ওষুধ সেবন ধীরে ধীরে এই ওষুধের ওপর নির্ভরশীলতা তৈরি করে, যা শরীরের জন্য অত্যন্ত খারাপ হতে পারে। বেশিদিন ঘুমের ওষুধ গ্রহণ করলে লিভার এবং কিডনির ক্ষতি হতে পারে। ঘুমের ওষুধ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয়। এর ফলে হ্যালুশিনেশন এবং বিভ্রান্তির মতো সমস্যা হতে পারে। ঘুমের ওষুধে আসক্ত হয়ে পড়লে পানি পিপাসা কমিয়ে দেয়। এতে শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং কিডনিতে প্রভাব ফেলে। এছাড়া দীর্ঘদিন ঘুমের ওষুধ সেবন সূক্ষ্ম বিবেচনা শক্তিকে হ্রাস করে, কাজের প্রতি অনাসক্তি তৈরি করে। যারা ঘুমের ওষুধ নিয়মিত সেবন করেন তারা জানেন, এটা শরীরের ক্ষতি করে। কিন্তু ঘুমের ওষুধ কতটুকু ক্ষতি করে এটা অনেকেই জানেন না, তবে প্রয়োজন ছাড়া শুধু নিয়মিত ভালো ঘুম হবার জন্য ঘুমের ওষুধ সেবন ক্ষতিকর। এই ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ নেওয়া ভালো।

লেখক : ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ