সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ৪ জনকে আটক করে পুলিশ। শনিবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলো- গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই দক্ষিণ গ্রামের ফুল মিয়ার ছেলে আবু বকর (২৫), একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইমরান আহমদ (২০), মৃত শাহজানের ছেলে সোহাগ (২০), চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেলপূর্ব গ্রামের ইছরাক আলীর ছেলে আলমাছ উদ্দিন (৪২)।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান চালায়। এসময় দেশীয় চোলাই মদসহ আবু বকর, ইমরান আহমদ, সোহাগকে আটক করা হয়। অপরদিকে দিকে সন্ধ্যা ৭টায় উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেলপূর্ব গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ৪ বোতল মদসহ আলমাছ উদ্দিনকে আটক করা হয়।
আরো পড়ুন: সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে অবশেষে আফগান বধ
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/বিএএফ
