গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের শাশুড়ির ইন্তেকাল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩১

দেশের তারকা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের শাশুড়ি এবং মহিলা রেটিংপ্রাপ্ত দাবাড়ু খেলোয়াড় তাসমিন সুলতানার মাতা রাহেলা বেগম (৭৯) কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সংগঠকবৃন্দ, দাবা বিচারকবৃন্দ ও দাবা খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছে। —প্রেঃবিঃ