বগুড়ার টাউন ক্লাবে অভিযান চালিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামালসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের সাতমাথার টেম্পল রোডে অবস্থিত ক্লাবে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে রাত সাড়ে ৯টায় ক্লাবটি তালা দেয় পুলিশ।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, শহরের সাতমাথায় টাউন ক্লাবে জুয়া খেলা চলছে, গোপনে এমন খবর পেয়ে ওই ক্লাবে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করেন। সেখান থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ এক হাজার ৬০০ টাকাসহ ১৪ জুয়াড়িকে আটক করা হয়।
আরো পড়ুন: কনে যাত্রী বিয়ে করতে গেলো বরের বাড়ি!
তিনি আরো জানান, জুয়া পরিচালনার অভিযোগে ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামালকেও আটক করা হয়েছে। তবে পুলিশের অভিযান টের পেয়ে অনেক রাঘববোয়াল টাকাসহ পালিয়ে যেতে সক্ষম হন।
ইত্তেফাক/বিএএফ
