টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী বাস-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত নারীসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার গারাবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এতে নিহত হন উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে লিয়াকত আলী খান (৫৫) এবং একই গ্রামের একজন অজ্ঞাত নারী (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন জানান, সখীপুর থেকে ছেড়ে আসা গোপালপুরের পাথালিয়ার ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদগামী যাত্রীবাহী বাসের সঙ্গে নলীন থেকে আসা ভূঞাপুরগামী অটোবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: বৈদ্যের বাজারে প্রতিমার হাট
এতে অটোবাইকে থাকা অজ্ঞাত নারীসহ দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। গুরুত্বর আহত অটোবাইকের চালক শাহিন শাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/অনি
