রাজীবের নির্মাণে এবার পলাশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৬

বিনোদন রিপোর্ট

 

এ সময়ের টিভি নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ। শুধু টিভি নাটক নয়, ইউটিউব বা ফেসবুক লিঙ্কের কোনো ভিডিও স্ক্রল করতে গিয়ে পলাশের অভিনয় বা নাটকের ক্লিপিংসে চোখ পড়েনি এমন দর্শক খুব কম পাওয়া যাবে। তবে পলাশ ভক্তদের জন্য নতুন খবর হলো প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করলেন তিনি। বিজ্ঞাপনটির নির্মাতা আদনান আল রাজীব। পলাশের মুখেও সেই মুগ্ধতার গল্পই শোনা গেল । পলাশ বলেন, ‘আমি খুবই আনন্দিত। কারণ জীবনে প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল হলাম। সেও আবার রাজীব ভাইয়ের নির্মাণে। আমি নিজেও টিভিতে প্রডাকশনটি দেখার জন্য বসে আছি।’

উল্লেখ্য, বিজ্ঞাপন শিল্পে রাজীবের প্রডাকশনে কাজ করতে অনেকেই মুখিয়ে থাকেন। কারণ বিজ্ঞাপন নির্মাণে তার ক্রিয়েটিভ ও নির্মাণশৈলীতে একাধিক টিভিসি এরই ভেতরে দর্শক-শ্রোতার মুগ্ধতার খাতায়।

নির্মাতা রাজীব বলেন, ‘ভালো একটি কাজ হয়েছে। আর অভিনেতা হিসেবে অবশ্যই পলাশ মেধাবী। বাকিটা দর্শকরাই বলবে।’ একটি পানীয়ের বিজ্ঞাপন এটি। যাতে এর আগে একাধিক তারকা শিল্পীরা কাজ করেছেন। আগামী অক্টোবর থেকে এটি প্রচার হবে বলে জানান নির্মাতা।