তারকা বচন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৭

তরুণদের সঙ্গে একনাগাড়ে বেশকিছু গান করেছি। কারো কারো কাজ ভালো হচ্ছে—তা অস্বীকার করছি না। কিন্তু বেশিরভাগ গীতিকার, সুরকারের লেখা ও সুর আমার কাছে সময়োপযোগী মনে হয়নি। তারপরও তাদের আবদারে গান করেছি। ‘দাদা অনেকদিনের স্বপ্ন আপনাকে নিয়ে একটি গান করবো’—এ কথা বহুবার অনেকের কাছে শুনতে হয়েছে। তাদের ইচ্ছে পূরণে গিয়েছি। কিন্তু গান করার পর মনে হয়েছে, এ ধরনের গান করার কোনো মানে হয় না। নিজেকেই নিজে প্রশ্ন করেছি, অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের শিল্পীসত্তাকে অখুশি করছি কেন? টাকা বা গানের সংখ্যা বাড়ানোর তো কোনো মোহ নেই আমার। তাহলে এসব গত্বাঁধা কথা, সুরের গান করে কী লাভ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তরুণদের সঙ্গে কাজ করার বিষয়ে আমার ভাবনা বদলে গেছে। আপাতত তাদের সঙ্গে কোনো কাজ করছি না।