প্রথমবারের মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী জাকিয়া বারী মম। ফয়সাল সাইফ প্রযোজিত ‘ম্যাক্স কী গান’ নামের ছবিটি পরিচালনা করেছেন সামির খান। গত আগস্টে মম ছবির শুটিংয়ে অংশ নেন। ভুটান ও চীনে হয়েছে ছবির দৃশ্যধারণ।
সাইকো থ্রিলারধর্মী এই ছবিতে মম অভিনয় করেছেন সিবিআই অফিসারের চরিত্রে। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ভারতের ‘কিম কার্দেশিয়ান’ নামে পরিচিত কবিতা রাধেশ্যাম
০০০
চিত্রনায়ক ওমর সানী এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। গতকাল সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এন্ড্রু কিশোরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘সিঙ্গাপুরে এলাম দাদার সঙ্গে দেখা হবে না? এন্ড্রু কিশোর অনেক কথা বললেন। তার কেমো শুরু হয়েছে। ১৮টা লাগবে আর সময় লাগবে ৩ মাস। সুস্থ হয়ে আমাদের মাঝে আসুন দাদা।’
