ফটো ক্যাপশন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

পরিবারের জন্য ১১ সিএফটির একটি ওয়ালটন রেফ্রিজারেটর কিনে ১০ লাখ টাকা পেয়েছেন ছায়েদ আলী। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তার হাতে ১০ লাখ টাকা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম, স্থানীয় সংবাদপত্র ‘দৈনিক দিবারাত্রি’র সম্পাদক আতাহার হোসেন, ওয়ালটনের এরিয়া ম্যানেজার আক্তার হাবিব খান শূর এবং ওয়ালটন প্লাজার ম্যানেজার কুমার অভিজিত্ গৌরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

০০০

এখন থেকে চট্টগ্রাম শহরের বাসিন্দারা সিটি করপোরেশনকে প্রদেয় তাদের সব রকম ফি ব্র্যাক ব্যাংক লিমিটেডের মাধ্যমে অনলাইনে দিতে পারবেন। এ লক্ষ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি সিটি করপোরেশনের সদর দপ্তরে মেয়র আবু জাহেদ মোহাম্মদ নাসিরউদ্দিনের উপস্থিতিতে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও চৌধুরী আখতার আসিফ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব মো. শামসুদ্দোহা চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন

০০

সোনালী ব্যাংক লিমিটেডের এডি শাখাসমূহের আমদানি-রফতানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জন এবং শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের নিমিত্তে শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানের সঙ্গে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারগণসহ অন্যান্য নির্বাহী ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি অ্যাক্রন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লিমিটেডকে  বিমা দাবি চেক প্রদান করছে। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ মনিরুল আবদুর রাজ্জাক রুহানী বনানীতে তাদের কার্যালয়ে এই চেক হস্তান্তর করেন