ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে বড়ো পতনের পর গতকাল রবিবার সপ্তাহের শুরুতে প্রধান সূচক বেড়েছে প্রায় ৬৫ পয়েন্ট। সেইসঙ্গে বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। গত সপ্তাহের ৫ কার্যদিবসের ৪ দিনই সূচক কমেছিল। শেষ তিন কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছিল ১০৩ পয়েন্ট। সে হিসাবে রবিবার সূচক বাড়লেও ডিএসইএক্স ৫ হাজার পয়েন্টের নিচেই রয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির ৬ কোটি ৬৬ লাখ ১৭ হাজার ৯৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩০৪ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকা। রবিবার ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৪৯২০ দশমিক ৯৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১৭৬৬ দশমিক ৫৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২৬ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১১৫০ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—গ্রামীণফোন লি., মুন্নু স্টাফলার, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল টিউবস, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিক, ওয়াটা ক্যামিকেল, ইউনাইটেড পাওয়ার ও স্টাইল ক্র্যাফট। দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—জেএমআই সিরিঞ্জ, মন্নু সিরামিক, জেমিনী সী ফুড, বিকন ফার্মা, গ্রামীণফোন লি., কে এন্ড কিউ, ওয়াটা ক্যামিকেল, খান ব্রাদার্স পিপি, স্টাইল ক্রাফট ও সিভিওপিআরএল।
অন্যদিকে দরকমার শীর্ষে প্রধান ১০ কোম্পানি হলো, এমারেল্ড অয়েল, ঢাকা ডাইং, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ডেল্টা স্পিনার্স, ইস্টার্ন ব্যাংক লি., মিথুন নিটিং, জিপিএইচ ইস্পাত, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স, ইমাম বাটন ও হামিদ ফেব্রিক্স।
