জয়ে ফিরল বায়ার্ন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪২

নিজেদের মাঠে কোলনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বুন্দেসলিগায় জয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। তৃতীয় মিনিটে জসুয়া কিমিখের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন রবার্ট লেভান্ডোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন লেভান্ডোভস্কি। ফলে চলতি আসরে পোলিশ ফরোয়ার্ডের গোলসংখ্যা গিয়ে দাঁড়ায় ৯। ৫৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কোলনের ডিফেন্ডার কিংসলে। তিন মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান আরো বাড়ান কৌতিনিয়ো। এবারের গ্রীষ্মের দল-বদলেই বার্সেলোনা থেকে ধারে আসা ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বায়ার্নের হয়ে এটি প্রথম গোল। ৭৩তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ইভান পেরিসিচ। লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে বায়ার্নের সংগ্রহ ১১ পয়েন্ট।