গর্ব করার মতো আমাদের যা কিছু আছে, তার অনুভূতিকে আরও বেশি মানুষের কাছে তুলে ধরার প্রচেষ্টায়, স্বাধীনতার মহিমাকে পোশাকের মাধ্যমে সমুন্নত করতে সচেষ্ট হয়েছে দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস কে ক্র্যাফট। তাদের পোশাকের বিশেষ কালেকশনে রয়েছে স্বাধীনতা বিষয়ক টি-শার্ট ও হুডি জ্যাকেট।
প্রধান রং হিসেবে ব্যবহূত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব উইভিং ডিজাইনে লাল-সবুজ শাড়ি, টাইডাই শাড়ি, বিভিন্ন প্যাটার্নে সালোয়ার-কামিজ, টপস, পঞ্চ, পাঞ্জাবি ছাড়াও শাল, ব্যান্ডানা, স্কার্ফের একটি সমৃদ্ধ আয়োজন করেছে তারা। এসব পোশাকে মাধ্যম হিসেবে টাইডাই, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, অ্যাপলিক, কারচুপি, এমব্রয়ডারি, ইয়োর্কের কাজ করা হয়েছে। তাদের বিশেষ আয়োজনে থাকছে জোড়া পোশাক, ফ্যামিলি পোশাক। পাওয়া যাবে কে ক্র্যাফটের সকল আউটলেট ও অনলাইন স্টোর kaykraft.com-এ।
