শমশেরনগর বণিক কল্যাণ সমিতির নির্বাচন
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। পোস্টারে বিলবোর্ডে সয়লাব হয়ে গেছে বাজারের অলিগলি।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সভাপতি পদে তিন জন প্রার্থী হচ্ছেন যথাক্রমে মো. আইয়ুব আলী, আব্দুল হান্নান ও মাহমুদুর রহমান আলতা। সহসভাপতি পদে তিন জন প্রার্থী যথাক্রমে—আব্দুল মান্নান, জামাল মিয়া, জিল্লুল হক মামুন। সাধারণ সম্পাদক পদে তিন জন যথাক্রমে—আজিজুর রহমান মোশাহিদ, আব্দুস সামাদ সামাইল, আনোয়ার হোসেন। সহসাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী হলেন—বদিউল আলম বড়ো ভুঁইয়া, আব্দুল করিম ও মুজিবুর রহমান মজিদ। কোষাধ্যক্ষ পদে দুই জন প্রার্থী হলেন—জাহিরুল ইসলাম ও নির্মল চন্দ। প্রচার সম্পাদক পদে দুই জন হলেন—মো. মামুন হোসেন হাসিব ও সোহেল আহমদ। তিন ওয়ার্ডে ৯টি পদে ২২ জন সদস্য প্রার্থী রয়েছেন। সদস্য ১ নম্বর ওয়ার্ডে—আক্কল মিয়া, মো. নুর হোসেন, ফখর উদ্দিন লাভলু, মোহন মিয়া ও মো. আব্দুস শহীদ। ২ নম্বর ওয়ার্ডে—মো. আব্দুল আজিজ খান, আলী হাসান মুকিত, মো. আব্দুল আহাদ, আশরাফুল ইসলাম সায়েম, মো. জলিল মিয়া, মো. ফিরোজ মিয়া, মো. রুশন মিয়া ও স্বপন কুমার মল্লিক। ৩ নম্বর ওয়ার্ডে—সেলিম আহমদ, আতাউর রহমান ইকবাল, ইকবাল হোসেন, মো. কয়েছ আহমদ, মো. খসরু মিয়া, জাহিদুল ইসলাম, মো. আব্দুস শহীদ, মো. শাহীন মিয়া ও মো. সিরাজুল ইসলাম রুহেল।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচনী প্রচারণার মতো প্রার্থীরা কাজ করছেন।
