শ্রীমঙ্গলে ফুটবল টুর্নামেন্টে কালিঞ্জি পুঞ্জি চ্যাম্পিয়ন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফাদার ভোর্ডি ও ফাদার লেহান সিএসসি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়া গারো লাইন মাঠে অনুষ্ঠিত এই খেলায় ২-১ গোলে ফুলছড়া গারো লাইন মারিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে কালিঞ্জি খাসিয়া পুঞ্জি চ্যাম্পিয়ন হয়।

শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ-এর সভাপতিত্বে ঐ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।