মুক্তিযুদ্ধকালীন বহুল প্রচারিত গান ‘একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ এবং ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’—এই দুই বিষয়কে উপজীব্য করে বিজয় দিবস উপলক্ষে বিয়ন্ড-সাদাকালো এবার আয়োজন করেছে লাল-সবুজে বিয়ন্ড-সাদাকালো। তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, মেয়েদের কুর্তা ও টপস। স্ক্রিনপ্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি যার কাজের প্রধান মাধ্যম হয়েছে। সকল পোশাক পাওয়া যাবে বসুন্ধরা দেশীদশ চত্বর, গাজীপুর, কুমিল্লা ও অনলাইন www.facebook.com/Beyondsadakalo-এ।
