সৈয়দপুরে রেলের উচ্ছেদ বন্ধের দাবি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

‘রেলের উচ্ছেদ নয়, বরাদ্দ অথবা বন্দোবস্ত চাই’—দাবিতে শনিবার বিকালে সৈয়দপুরে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেলের জমিতে বসবাসকারীদের সংগঠন অধিকারের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের শহীদ স্মৃতি অম্লান চত্বর, প্রেসক্লাব মোড়, বঙ্গবন্ধু চত্বর, তামান্না মোড়, বঙ্গবন্ধু সড়ক, মদিনা মোড় ও বিমানবন্দর সড়কসহ শহরের প্রতিটি সড়ক জুড়ে মানববন্ধন করা হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধিকার সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল  মোমিন, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা জোবায়দুর রহমান শাহীন প্রমুখ। পরে উচ্ছেদ অভিযান বন্ধে সংশ্লিষ্টদের তিনি দিনের আলটিমেটাম দেয় সংগঠন অধিকার।