ঝিনাইদহে ৪৩৫ মণ্ডপে দুর্গাপূজা
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ জেলায় এবার ৪৩৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মন্দিরে মন্দিরে চলছে এখন প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। এদিকে মন্দিরগুলোর নিরাপত্তায় থাকবে ৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রবিবার ঝিনাইদহে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পুলিশ। এ সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাম্মদ আতিকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, মিজানুর রহমান এবং জেলার ছয় উপজেলার পূজা উদ্যাপন পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
পুলিশ সুপার জানান, মণ্ডপগুলোর নিরাপত্তায় ৯০১ জন পুলিশ ও ৩ হাজার ৯৯৯ জন আনসার সদস্য মোতায়েন থাকবে।
