অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেফতার তিন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে দেশীয় রিভলবার ও ১৪৫ বোতল ফেনসিডিলসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে মাঝগাঁও হাদিস মোড় এলাকায় অস্ত্র কেনাবেচার সময় রাশেদুল ইসলাম প্রিন্স ও বেলাল হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করে র্যাব-৫।

র্যাবের নাটোর ক্যাম্পের এএসপি মো. রাজিবুল আহসানের সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে একই রাতে বনপাড়া বাইপাস মোড় এলাকায় ঢাকাগামী দেশ ট্রাভেলসে তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগে রাখা ১৪৫ বোতল ফেনসিডিলসহ গাজীপুরের বাসন থানার আউটপাড়া গ্রামের আব্দুল গণির স্ত্রী সেলিনা খাতুনকে গ্রেফতার করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পৃথক অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার দুই

বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, বাঘা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে শনিবার রাতে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো পিয়ারুল ইসলাম ও  মনিরুল।

থানা সূত্রে জানা গেছে, বাঘা থানার এসআই খন্দকার লুত্ফর রহমান মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিলসহ দুুুুই জনকে গ্রেফতার করেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকার গুড়িপাড়া গ্রামের তরিকুলের বাড়ি থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন থানার আরেক এসআই সইবুর। তিনি জানান, ঐ বাড়িতে  প্রবেশ করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল পালিয়ে যায়

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একজন পলাতকসহ তিন জনের নামে পৃথক দুটি মামলা দিয়ে রবিবার আদালতের মাধ্যমে দুই জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।