কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে শনিবার রাতে ৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সে হচ্ছে আলী হোসেন। তার বাড়ি পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া গ্রামে।

র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল নতুন জেলখানার মোড় থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। র্যাবের জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়বিক্রয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।