লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে রবিবার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় এক কলেজছাত্র আহত হয়েছে। তার নাম নাহিদুজ্জামান বাপ্পি। এতে ক্ষুব্ধ হয়ে কলেজছাত্ররা বাসের সিট সড়কে ফেলে আগুন ধরিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। লালমোহন সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ ছাত্রদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি এবং বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
