এই সময়ের ছড়া

বাপকে ছাড়ে না পাপ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

 

সারওয়ার-উল-ইসলাম

 

কত টাকা হলে পরে

সুখ কেনা যায়

মানুষের কত কাছে

গেলে চেনা যায়।

 

অভাবে চোখের জল

কেউ ফেলে যায়

টাকার পাহাড় গড়ে

কেউ জেলে যায়।

 

বাপকে ছাড়ে না পাপ

সেটা শিখে যায়

সারওয়ার তাই নিয়ে

ছড়া লিখে যায়।