বাংলা
মো. সুজাউদ দৌলা
সহকারি অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
মানুষ
কাজী নজরুল ইসলাম
১। কাজী নজরুল ইসলাম কোন যুদ্ধের সময় বাঙালি পল্টনে যোগদান করেন?
(ক) ফরাসি যুদ্ধ (খ) প্রথম বিশ্বযুদ্ধ (গ) পলাশী যুদ্ধ (ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
২। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৭৬ (খ) ১৯৮৬ (গ) ১৯৭৫ (ঘ) ১৯৭৪
৩। ‘রিক্তের বেদন’, ‘শিউলিমালা’, ‘ব্যথার দান’ গ্রন্থ তিনটির রচয়িতা-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম
(গ) জীবনানন্দ দাশ (ঘ) কবি জসীমউদ্দীন
৪। ‘সাম্য’ শব্দের অর্থ কী?
(ক) সমতা (খ) দায়বোধ
(গ সংকোচ (ঘ) প্রাচুর্য
৫। কালাপাহাড়-এর প্রকৃত নাম কী?
(ক) রামচন্দ্র (খ) রাজচন্দ্র
(গ) গোরীচন্দ্র (ঘ) হরিচন্দ্র
৬। কালাপাহাড় কী ধ্বংস করেছেন?
(ক) পাহাড় (খ) ঘরবাড়ি
(গ) দেবালয় (ঘ) প্রাচীর
৭। কালাপাহাড় কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছেন?
(ক) বৌদ্ধ (খ) ইসলাম
(গ) খ্রিস্টান (ঘ) সনাতন
৮। ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে?
(ক) সাম্যবাদী (খ) ছায়ানট (গ) চক্রবাক (ঘ) বিষের বাঁশি
৯। ‘তেরিয়া’ শব্দের অর্থ-
(ক) উগ্রভাব
(খ) ঘৃণাভরে
(গ) উচ্চাকাঙ্ক্ষা (ঘ) হীন মনে করা
১০। ‘মানুষ’ কবিতায় ‘সাম্যের গান’ বলতে বোঝানো হয়েছে-
(ক) ভ্রাতৃত্বের গান
(খ) তারুণ্যের গান
(গ) মুক্তির গান (ঘ) মানবতার গান
১১। “সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুয়ের জ্ঞাতি”- কবিতায় ‘জ্ঞাতি’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে-
(ক) আত্মীয় (খ) বন্ধু (গ) প্রতিবেশী (ঘ) সহকর্মী
১২। ‘ক্ষুধার ঠাকুর’ শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
(ক) দেবতা অর্থে
(খ) সম্মানার্থে
(গ) যে খাবার রান্না করে
(ঘ) বরদাতা অর্থে
১৩। ‘মানুষ’ কবিতায় ‘ভজনালয়’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে-
(ক) খাবার ঘর (খ) উপাসনালয়
(গ) ভোজন করার স্থান (ঘ) রান্নাঘর
১৪। ‘মানুষ’ কবিতায় পথিক ছিল-
(ক) অসহায়
(খ) ভীতসন্ত্রস্ত
(গ) মিথ্যাবাদী
(ঘ) ধার্মিক
১৫। ‘রাজা’ শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?
(ক) নরেশ (খ) তনয় (গ) নরপতি (ঘ) নরেন্দ্র
১৬।‘রাজা’ শব্দের বিপরীতার্থক শব্দ-
(ক) প্রজা (খ) রানী
(গ) মন্ত্রী (ঘ) জমিদার
১৭। ‘তিমির’ শব্দটি ‘মানুষ’ কবিতায় কোন অর্থে ব্যবহূত হয়েছে?
(ক) তিমি মাছ (খ) আলো (গ) আঁঁধার (ঘ) আধার
১৮। ‘মানুষ’ কবিতায় কোনটি প্রকাশ পেয়েছে?
(ক) মানুষের শ্রেষ্ঠত্ব
(খ) মানুষের আনুগত্য
(গ) মানুষের বীরত্ব (ঘ) মানুষের ক্ষমতা
১৯।‘মানুষ’ কবিতায় কোন প্রেক্ষাপট খুঁজে পাওয়া যায়?
(ক) রাজনৈতিক (খ) ধর্মীয়
(গ) সামাজিক (ঘ) সামাজিক ও ধর্মীয়
২০।‘মানুষ’ কবিতায় কোনটির প্রতিফলন ঘটেছে?
(ক) আভিজাত্য (খ) অবাধ্যতা
(গ) ধর্মীয় গোঁড়ামি (ঘ) দরিদ্রতা
১.খ২.ক৩.খ৪.ক৫.খ৬.গ
৭.খ৮.ক৯.ক১০.ঘ১১.ক
১২.খ১৩.খ ১৪.১৫.খ ১৬.ক
১৭.কগ১৮.ক ১৯.ঘ২০.গ
