নির্মল ইন্দু সরকার, প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল এন্ড কলেজ
ঢাকা
নবারুন গার্মেন্ট্স এর শ্রমিকেরা ন্যায্য বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে এবং পুলিশি বাধায় উত্তেজিত
হয়ে তারা কারখানা ভাংচুর করে এবং টানা এক সপ্তাহ কর্মবিরতিতে থাকে। ফলে কোটি টাকার লোকসান হয়
এবং ক্রেতারা এতে অসন্তুষ্ট হয়।
ক. কাঁচামাল ক্রয় ব্যবসায়ের কোন ধরনের ব্যয়?
খ. প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটাতে অনিশ্চয়তা দেখা দেয় কেন?
গ. নবারুন গার্মেন্ট্স কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘‘ শ্রমিকদের সাথে সুসম্পর্ক গড়ার উদ্যোগই নবারুন গার্মেন্টসকে ঝুঁকি মোকাবেলা করতে সহায়তা করতে
পারে” - উক্তিটি মূল্যায়ন কর।
ঘ. উদ্দীপকে যে সমস্যাটি সৃষ্টি হয়েছে তা হলো ব্যবসায়িক ঝুঁকি। কারণ সমস্যাটি হলো পরিচালন ব্যয় সংক্রান্ত। আর কিছু পদক্ষেপ নিলে এই সমস্যা সহজেই দূর হবে। প্রথম কাজ হলো শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা। তারপর পরবর্তীতে যেন এই ধরনের অবস্থার সৃষ্টি না হয় সেই জন্য স্থায়ী ব্যবস্থা নিতে হবে। পরিচালন ব্যয় মেটানোর জন্য বিক্রয় আয়ে স্থিতিশীলতা থাকা জরুরি। শ্রমিকদের ডেকে তাদের সাথে আলোচনা করে একজন নেতা বা প্রতিনিধি নিযুক্ত করতে পারে যিনি ভবিষ্যতে আলোচনার মাধ্যমে যে কোন সমস্যার সমাধান করতে পারে। বিক্রয় আয় বাড়াতে নবারুন গার্মেন্ট্স এর শ্রমিক- সবাইকে বিক্রয় আয় বৃদ্ধিতে আন্তরিক করে তুলতে হবে। অর্থাত্ শ্রমিকদের সাথে সুসম্পর্ক গড়ার উদ্যোগই নবারুন গার্মেন্টসকে ঝুঁকি মোকাবেলা করতে সহায়তা করতে পারে।
