ইন্দুরকানীতে গতকাল রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সকালে ইন্দুরকানী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে পিরোজপুর-২ (ইন্দুরকানী-কাউখালী-ভাণ্ডারিয়া) আসন থেকে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ খলিলুর রহমান খলিল, ইন্দুরকানী উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ পান্না, মিজানুর রহমান, মোঃ মাহমুদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা মহিলা জেপির সাধারণ সম্পাদিকা সুলতানা রাজিয়া (রানী), উপজেলা যুব সংহতির সভাপতি রিয়াজ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, যুব বিষয়ক সম্পাদক আবুল বাশার মৃধা, যুব নেতা নাসির উদ্দিন বরকত, মান্না হোসেন, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম মীর, মুনান সিকদার, মোঃ রাসেল বয়াতীসহ অন্য অঙ্গ-সংগঠন নেতৃবৃন্দ।
